All posts by Ibrahim Rafi
GitHub Student Developer Pack for KU Students
Hello KUian,
আমাদের সবার-ই এখন ku.ac.bd ইমেইল এড্রেস আছে। এখন কথা হল এই ইমেইল দিয়ে আমারা কিভাবে অনলাইনে বিভিন্ন সুবিধা নিতে পারি। কেননা অনেক সার্ভিস প্রোভাইডার-ই স্টুডেন্ট দের বিশেষ সুবিধা দিয়ে থাকে। এমন একটি সুবিধা হল GitHub এর স্টুডেন্ট ডেভলাপার প্যাক। এই প্যাকের অফার গুলো হলঃ
- GitHub Pro Account
- $100 AWS Credit
- Free domains for 1 year
- $100 in Microsoft Azure Credit
- Free Arduino Create Maker plan for 6 months
- $50 in DigitalOcean platform credit
.
.
.
- One free Hobby Dyno for up to two years in Heroku
সবগুলো অফার এখানে।
এবার আসি কিভাবে স্টুডেন্ট ডেভলাপার প্যাকের জন্য এপ্লাই করবো,
(১) GitHub এ Account না থাকলে একাউন্ট খুলি এখানে। ইমেইল এড্রেস হিসবে ku.ac.bd ইমেইল দেই (যেমনঃ [email protected]) এবং ইমেইল ভেরিফাই করি।

(২) Account থাকলে Account-এ ku.ac.bd ইমেল Add করি এই লিংকে এবং ইমেইল ভেরিফাই করি।

(৩) এবার এই লিংকে গিয়ে ku.ac.bd ইমেইল সিলেক্ট করি এবং ফর্ম পূরণ করে Submit করি।

(৪) অনেক ক্ষেত্রে GitHub স্টুডেন্ট আইডি কার্ডের ছবি চায়। সেক্ষেত্রে আইডি কার্ডের ছবি
দুপাশের ছবি তুলে Paint অথবা এরকম কোন Program দিয়ে একটা ছবিতে নিয়ে আসি (নিচের ছবির মত) এবং আপলোড করি। আইডি কার্ডের মেয়াদ থাকা জরুরি।


(৫) কিছুদিন অপেক্ষা করি… কিছুদিন পর Primary Email Address-এ ✨Welcome to the GitHub Student Developer Pack!✨ এই রকম একটা ইমেইল পাব।
(৬) স্টুডেন্ট ডেভলাপার প্যাক পেয়ে গেছি। এবার এই লিংকে অফারগুলো Access করতে পারব।
Thanks to Mueid Akhter for the screenshots.